বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর পৌরসভায় বিএনপি’র একক প্রার্থী হাবিবুর রহমান

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন পৌর নির্বাচনে মাধবপুর পৌরসভায় মেয়র পদে বিএনপির হাবিবুর রহমানকে মনোনীত করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল ও সহ-সভাপতি মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও দলীয় নেতৃবৃন্দ বসে সমঝোতার ভিত্তিতে তাকে মনোনয়ন দেয়া হয়। মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান (মানিক) ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক,জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি মেয়র পদে বিএনপির মনোনয়ন দাবি করেন। পরবর্তীতে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল ও সহ-সভাপতি মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও দলীয় নেতৃবৃন্দ বসে সমঝোতার ভিত্তিতে হাবিবুর রহমান (মানিক) মনোনয়ন দেয়া হয়। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি এর সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের অভিভাবক জেলা বিএনপির ঐক্যের প্রতীক আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল মহোদয়ের সমন্বয়ে একক প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। আমাদের মধ্যে কোন বিভেদ নেই। নেতা যাকে মনোনয়ন দিয়েছে তাকে বিজয়ী করা লক্ষে বিএনপি ঐক্যবন্ধ হয়ে কাজ করবে ইনশাল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com