বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলা আ‘লীগের সেক্রেটারীর পরিবার সম্পর্কে অপপ্রচার ॥ নবীগঞ্জ উপজেলা আ‘লীগের বিবৃতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৬৩৯ বা পড়া হয়েছে

হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের বড় ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ পত্রে বিবৃতি প্রদান করেছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তারা বলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর বড় ভাই শওকত চৌধুরী শকুর বিরুদ্ধে ঢাকায় যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত খন্দকার মোস্তাক চক্রের দুরভিসন্ধী ও মানহানীকর। এতে তৃণমূল থেকে উঠে আসা ছাত্রলীগের সোনালী অর্জন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী তথা আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন করা হয়েছে। আমরা নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবার ষড়যন্ত্রমূলক অভিযোগের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই। একজন সাদা মনের মানুষ শওকত চৌধুরী শুকুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগটি সুষ্ট তদন্তের মাধ্যমে মিথ্যা অভিযোগের নায়কদের মুখোষ উন্মোচন করে বিচারের আওতায় আনার দাবী জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com