বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ১০ লক্ষ টাকা ছিনতায়ের ঘটনায় আদালতে স্বীকারোক্তি ॥ ঘটনাস্থল পরিদর্শনে সহকারী পুলিশ সুপার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইনাতগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় আটককৃত দুই আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। আটকৃতরা হলো ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মৃত মনফর উল্লার পুত্র নুরুল আমীন (২৫) ও দিঘীরপাড় গ্রামের ইকরাম উল্লার পুত্র আক্তার মিয়া (২৪)। গত রোববার সন্ধায় তারা হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্টেট নুরুল আমীন চৌধুরীর আদালতে জবানবন্দী শেষে রাতে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী আজিম উদ্দিন বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত সুনুকফর উল্লার পুত্র ইনাতগঞ্জ বাজারের রেদোয়ান টেলিকমের ব্যবসায়ী আজিম উদ্দিন গত শুক্রবার রাত ১১ টার সময় তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মটর সাইকেলযোগে বাড়ীতে রওনা দেন। এ সময় তার সাথে একটি ব্যাগে ১০ লক্ষ ৪৩ হাজার ৫শ ৫০ টাকা ছিল। তিনি দিঘীরপাড় গ্রামের ঈদগাহ নিকট এসে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী নুরুল আমীন পেছন থেকে লাথি মেরে আজিম উদ্দিনকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে অস্ত্র ধরে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শামসুদ্দিন খাঁন একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে পৌছান। পুলিশ ঘটনাস্থান থেকে কিছু দুরে একটি মোটরসাইকেল দেখতে পেয়ে সন্ধেহ হলে ঐ ঘটনার সূত্র ধরে টাকা ছিনতাইকারী ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের নুরুল আমীনকে আটক করে। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাধে নুরুল আমীন ছিনতাইয়ের কথা স্বীকার করে। সে জানায় টাকার ব্যাগ দিঘীরপাড় গ্রামের ইকরাম উল্লার পুত্র আক্তার মিয়ার কাছে রেখেছে। পরে টাকার ব্যাগের সন্ধানে পুলিশ আক্তারের বাড়ী থেকে ছিনতাই হওয়া টাকার ব্যাগ উদ্ধার করে। এ সময় ব্যাগে ৮ লক্ষ টাকা পাওয়া যায়। টাকার মালিক আজিম উদ্দিনের দাবি ব্যাগের মধ্যে ১০ লক্ষ ৪৩ হাজার ৫শ ৫০ টাকা ছিল। সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা হয়েছে। ছিনতাই ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেফতার ও টাকা উদ্ধার করা হয়েছে। ব্যাগের মধ্যে কত টাকা ছিল এই মুহুর্তে বলা যাবেনা। তদন্ত চলছে। তদন্তের পরই বলা যাবে কত টাকা ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com