রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

সালমান শাহ হত্যা মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের চাঞ্চল্যকর সালমান শাহ হত্যা মামলায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রিহান উদ্দিন রায়হান (৫২) ও তার ভাই বিরাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাদেরকে জয়নগর থেকে গ্রেফতার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। রিহান উদ্দিন রায়হান হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি এবং মৃত তাজ তাজিদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের সালমান শাহ হাসের খামার দিয়ে ব্যবসা করতো। গত ২১ অক্টোবর রতœা নদীর বিলের পাড়ে সালমান শাহ তার খামারের হাস ছড়ালে প্রতিপক্ষ তাকে বাঁধা দিয়ে তার নৌকা ছিনিয়ে নেয়। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সালমান শাহকে আসামীরা বিলের মাঝেই বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় সালমান শাহকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সালমান শাহর চাচা ইস্কান্দর ভান্ডারী হবিগঞ্জর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় বিএনপি নেতা রিহান উদ্দিন রায়হানের ভাই বিরাম উদ্দিন এজাহার ভুক্ত আসামী এবং রিহানও গং আসামী হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে। মামলার বাদী ইস্কান্দর ভান্ডারী জানান, রিহান উদ্দিন রায়হান এই মামলা আপোষ এবং প্রত্যাহারের জন্য তাদেরকে চাপ ও হুমকি দিচ্ছিলেন। আসামীদেরকে গ্রেফতার করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী আসামীদেরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, রিহান উদ্দিন রায়হানকে কারাগারে পাঠানো হয়েছে। তার ভাইকে সাথে নিয়ে মামলার অন্য আসামী ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com