বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতসহ বিভিন্ন অভিযোগে ধুলিয়াখালে বিসিক শিল্পনগরী ও শহরের বাণিজ্যিক এলাকার শরীফ স্টোরসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেলে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ দ-াদেশ প্রদান করেন। এ সময় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার আহমেদ নোমান জাকি’র নেতৃত্বে র‌্যাবের একটি টিম তাদেরকে সহযোগিতা করে।
র‌্যাব জানায়, গতকাল বুধবার বিকেলে ধুলিয়াখালে অবস্থিত বিসিক শিল্পনগরীতে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতসহ বিভিন্ন অভিযোগে কাশফুল সুইটকে দেড় লাখ, আসাদ ফুডসকে ২ লাখ ও প্রাইম ফুডকে দেড় লাখ টাকা এবং শরীফ স্টোরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, অভিযান চালিয়ে বিভিন্ন কারণে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে শতর্ক করে দেয়া হয়েছে পূণরায় যেন তারা এ ধরণের কার্যকলাপ থেকে দুরে থাকেন এবং বর্তমানের সকল সমস্যা সমাধান করে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com