বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে পলিথিনে মোড়ানো নবজাতক শিশুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পলিথিনে মোড়ানো সদ্য ভূমিষ্ট নবজাতক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে থাকা এই লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় কৃষক জমির উল্লাহ জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দৌলতপুর ব্রিজের পাশে অবস্থানকালে দেখতে পান মিরপুর থেকে বাহুবলগামী একটি অটো-রিক্সা থেকে কে বা কারা একটি বস্তা সড়কের পাশে পেলে চলে যাচ্ছে। এ সময় তিনি সামনে এগিয়ে গেলে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের লোকজন ঝড়ো হলে পলিথিন দিয়ে পেঁচানো বস্তাটির মুখ খোলে সদ্য ভূমিষ্ট নবজাতকের লাশ দেখতে পান। তাৎক্ষনিক স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বাহুবল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। কে বা কারা এমন জগণ্য কাজে জড়িত সেটা খোঁজে বাহির করতে পুলিশ তদন্তে নেমেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com