বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জের ৩ পৌর নির্বাচনে আ’লীগের ২১ মনোনয়ন প্রত্যাশীর নাম কেন্দ্রে

  • আপডেট টাইম রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী চুড়ান্ত করার জন্য হবিগঞ্জের ৩টি পৌরসভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী ২১ জনের নাম কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভার ৯জন, নবীগঞ্জ পৌরসভায় ৭ জন এবং চুনারুঘাট পৌর সভায় ৪ জন। জেলা আওয়ামীলীগ থেকে নামগুলো গতকাল কেন্দ্রে প্রেরণ করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
হবিগঞ্জ পৌরসভার মনোনয়ন প্রত্যাশীগণ হচ্ছেন-হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ পৌর আওয়ামলীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ, বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লন্ডন প্রবাসী নুর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খশুভ রায় চৌধুরী, জেলা পরিষদ সদস্য নুরুল আমিন ওসমান ও পৌর আওয়ামীলীগ নেতা শেখ তারেক উদ্দিন সুমন।
নবীগঞ্জ পৌরসভার মনোনয়ন প্রত্যাশীগণ হচ্ছেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল রাহেল, জেলা তাতীলীগের সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মালিক ও লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা মোঃ তাজুল ইসলাম।
চুনারুঘাট পৌরসভার মনোনয়ন প্রত্যাশীগণ হচ্ছেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাথী মুক্তাদির কৃষাণ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এডঃ মোঃ সহিদুল ইসলাম ও পৌর যুবলীগের আহ্বায়ক লীগ নাজমুল ইসলাম বকুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com