বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা ॥ এলাকা উত্তাল

  • আপডেট টাইম রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কৈখাইড় (ইলিমপুর) গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে তোফাজ্জল হোসেন নামে সৌদি আরব প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় এলাকায় প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কৈখাইড় গ্রামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত শুক্রবার দিবাগত গভীর রাতে হামলার ঘটনা ঘটে। এর জেরে এলাকায় উত্তাল পরিবেশের সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ ও জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কৈখাইড় (ইলিমপুর) গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র সৌদি আরব প্রবাসী তোফাজ্জল হোসেনের সাথে ওই গ্রামের মৃত মখলিস মিয়ার পুত্র রইছ মিয়া গংদের সাথে বিরোধ চলে আসছি। এরই জের ধরে গত শুক্রবার গভীর রাতে শীতের রাতে কুয়াশা আচ্ছন্ন আকাশে তোফাজ্জল হোসেনের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় কলাপসিবল গেইটের ও ঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টাকালে তোফাজ্জল মিয়ার পরিবারের লোকজনের ঘুম ভেঙে যায়। প্রবাসী পরিবারের আর্ত চিৎকারে আশপাশের লোকজন গ্রামের মসজিদ গুলোতে ডাকাত ডাকাত বলে মাইকিং করলে দুর্বৃত্তরা গ্রামবাসীর ধাওয়ার মুখে পালিয়ে যায়। তাৎক্ষণিক প্রবাসী তোফাজ্জল ৯৯৯ নাম্বারে জরুরি কল দিয়ে প্রশাসনের সহযোগিতা চাইলে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায ক্ষুব্ধ গ্রামবাসী শনিবার এক বিশাল প্রতিবাদ সভা করলে উত্তেজিত গ্রামবাসীকে শান্তনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বজলুর রশিদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এখনো অভিযোগ পাইনি, অভিযোগ ফেলে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com