বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেপ্তার ৪

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার অভয়নগর থেকে এসআই শামছুল ইসলামের বাসার গেইটের তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি করে একদল চোর চক্র। গত মঙ্গলবার (১ ডিসেম্বর) গভীর রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের নির্দেশনায় এসআই আবু হানিফের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলো- দৌলতপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র সিনবাদ মিয়া (৩১), রুস্তমপুর গ্রামের জমশেদ মিয়ার পুত্র কামরুল মিয়া (২৫), রাজাবাদ গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ শাকিল মিয়া (২৪), বানিয়াচং উপজেলার টিটু মিয়া। পুলিশ সূত্র জানা যায়, বিজ্ঞ আদালতে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসা বাদ করলে বিজ্ঞ আদালতে সিনবাদ মিয়া চুরির বিষয়টি স্বীকার করে বলেন, মোটর সাইকেল আমার সহকর্মী বানিয়াচংয়ের টিটুর কাছে রয়েছে। টিটু অন্য ১টি মোটরসাইকেল মামলায় গ্রেফতার হয় বানিয়াচং থানা পুলিশের হাতে।
এ ব্যাপারে এসআই শামছুল ইসলাম জনান, আমার বাসার গেইটের তালা ভেঙ্গে আমার মোটর সাইকেল চুরি করা হয়। বিভিন্ন জায়গায় খুজাখুজির পর আমি বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। গ্রেফতারের বিষয়টি ও নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com