বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান বলেছেন- প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শ মানুষ হওয়ার স্বপ্ন দেখা উচিত। সমাজে আদর্শ মানুষের বড়ই অভাব। তাই আদর্শ মানুষের সংখ্যা বাড়লে সমাজ দেশ ও রাষ্ট্র উপকৃত হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকের ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ছেলেমেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুললে পরিবারে সুখ-শান্তি আসবে। বুধবার সকালে হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বৃহত্তর সিলেট তথা হবিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ এবং হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মেয়র মিজান আরো বলেন- শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী একজন আপাদমস্তক খাটি আদর্শ মানুষ ছিলেন। তাঁর স্মরণে প্রতি বছর বৃত্তি প্রদান করায় মরহুমের ছেলে সুইডেন প্রবাসী আব্দুল বাছিত চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র মিজান। তিনি এ বৃত্তি অব্যাহত রাখার জন্য বাছিত চৌধুরীর প্রতি আহবান জানান।
দৈনিক হবিগঞ্জের মুখ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল কবির ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ। অনুষ্ঠানে বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বক্তৃতা করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল কবির বলেন- শিক্ষার্থীদেরকে মা-বাবার কথা শুনতে হবে। গুরুজনদের সম্মান করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। প্রসঙ্গত, মরহুম আব্দুল হান্নান চৌধুরীর ছেলে সুইডেন প্রবাসী কমিউনিটি লিডার আব্দুল বাছিত চৌধুরীর আর্থিক সহায়তায় প্রতিবছর এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com