বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে পঞ্চাশোর্ধ ব্যক্তির আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৪১৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরশহরের হাতু-া এলাকায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তাঁর নাম অমুল্য দেবনাথ (৫৭)। তিনি উপজেলার রানিকোর্ট গ্রামের মৃত অশ্বীনি দেবনাথের পুত্র। তিনি পৌরসভার হাতু-া এলাকার শচিন্দ্র দেবনাথের বাসায় ভাড়া থাকতেন।
গতকাল রোববার দুপুরে বাসার সবার অগোচরে ভীমের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে আশপাশের লোকজন এসে থানায় খবর দেয়। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এদিকে তার আত্মহত্যার ঘটনায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। কেউ বলছেন আত্মহত্যা আর কেউ বলছেন হত্যা। এসআই সামিউল ইসলাম অমুল্য দেবনাথের পরিবারের বরাত দিয়ে জানান, আজ ২৯ নভেম্বর দুপুুরে শচিন্দ্র দেবনাথের ভাড়া বাসায় সবার অগোচরে ভীমের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে আশেপাশের লোকজন এসে থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে অমুল্য দেবনাথ এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন।
স্থানীয়রা জানান, তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি এক যুবতী নারীকে বিয়ে করেন। বিয়ের পর ওই নারীর দিকে স্থানীয় কয়েক যুবকের কুদৃষ্টি পড়ে। তাই তিনি এলাকা থেকে তার স্ত্রীকে নিয়ে চুনারুঘাট পৌরশহরে ভাড়া বাসায় থাকেন। এছাড়াও তার স্ত্রীর চলাফেরা নিয়ে মাঝেমধ্যে মনোমালিন্য দেখা দেয়।
এ বিষয়ে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ রিপোর্ট লেখাকালে থানায় কোন মামলা দায়ের হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com