বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রসাশনের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরের পূনবাসন প্রনোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহনওয়াজ শিলাদ গাজী। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল করিমের সঞ্চালনায় উপজেলা নিবার্হী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান গতি গবিন্দ্র দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ,পল্লী বিদুৎতের ডিজিএম আলী বর্দি খান সুজন, কৃষি কর্মকর্তা মাকসুদুল করিম, প্রকল্প বাস্তবায়বন কর্মকর্তা ছাদু মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, পজীব কর্মকর্তা শাকিল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, এমদাদুর রহমান মুকুল, মোঃ আশিক, আবু সিদ্দিক, নজরুল ইসলাম, আব্দুল মুহিদ চৌধুরী, মহিবুর রহমার হারুন, সত্যজিৎ দাশ, আবু সাঈদ এওলা মিয়া, জাবেদুল আলম চৌধুরী সাজু প্রমুখ।
বীজ ও রাসায়নিক সার ১ হাজার ৪ শত ৫৫টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এ সময় প্রধান অথিতি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষি নির্ভর বাংলাদেশকে খাদ্য উৎপাদনে যাহাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন সে জন্য কৃষকদের মাঝে বিনামূল্য সার ও ব্রীজ বিতরন কর্মসূচি হাতে নিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com