বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জের পইল গ্রামে রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পইল গ্রামে রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধের দাবী জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শহরতলীর পইল গ্রামের ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পইল ইউনিয়নের মাছুলিয়া থেকে মশাজান পর্যন্ত নির্মাণাধীন রাস্তায় নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। গাইডওয়াল নির্মাণ কিংবা মাটি ভরাটের কাজ না করেই রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে এই রাস্তা ব্যবহারকারী এই এলাকার বাসিন্দারা বিভিন্ন সময় প্রতিবাদ করে আসছে। কিন্তু এতে টনক নড়ছে না ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট কারো। তাই প্রকল্পের স্কিম ও ম্যাপ জনসম্মুে প্রকাশ করার দাবী জানান বক্তারা। পাশাপাশি অনিয়মের যে অভিযোগ আনা হয়েছে তার সুষ্ঠু তদন্তের দাবী করেন এলাকাবাসী। পইল ইউনিয়নের সুশিল সমাজের ব্যানারে অনুষ্ঠিত ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক সাবেক ইউপি সদস্য মো. মর্তুজ আলী। বক্তব্য দেন, সমাজ সেবক মো. শাহআলম, মো. শরীফ উদ্দিন, পইল গণিত কাবের প্রতিনিধি চন্দন মনি পাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. জাহাঙ্গীর আলম ও সৈয়দ মাহমুদ আমীম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com