বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চোর, ডাকাত ও জোয়ারি প্রতিরোধে বাহুবল মডেল থানার নতুন টিম গঠন

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪৩৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ চোর, ডাকাত ও জোয়ারি প্রতিরোধে বাহুবল মডেল থানার নতুন টিম গঠন করা হয়েছে। উপজেলার গ্রাম তথা শহর থেকে অপরাধিদের প্রতিরোধ করতে বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী এই টিম গঠন করে দেন। বাহুবল মডেল থানার দশজন চৌকুস অফিসার ও কনস্টেবলের সমন্বয়ে এই বিশেষ টিম গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলার মিরপুর বাজার থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এএসপি পারভেজ আলম চৌধুরী। উদ্বোধন শেষে তিনি মিরপুর বাজারসহ এর আশপাশের গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নারী পুরুষদেরকে চোর, ডাকাত ও জোয়ারিদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন। এ সময় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানসহ গঠিত টিমের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পারভেজ আলম চৌধুরী বলেন, গঠিত নতুন কমিটি এখন থেকে প্রতিদিন একটি করে ইউনিয়নের মহড়া দেবে। টিমটি প্রত্যেক গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সকল ধরণের অপরাধী দমনে নারী পুরুষদের উদ্বুদ্ধ করবেন। এতে করে সমাজ থেকে অপরাধী নির্মূলসহ মানুষকে সঠিক পুলিশি সেবা দিতে এই টিমটি অগ্রণী রাখবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com