রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিপুল পরিমাণ বিভিন্ন মাদক ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামালের উপস্থিতিতে মাদকগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান, মো. তৌহিদুল ইসলাম, আসমা আক্তার, মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, তাহমিনা বেগম প্রমুখ। ধ্বংস করা মাদকগুলোর মধ্যে রয়েছে ৩৮৭ কেজি গাঁজা, ৩১৭ বোতল ফেনসিডিল, ১ হাজার ৮৩৬ পিস ইয়াবা, ৩২৭ বোতল বিদেশী মদ, ১২ বোতল অফিসার চয়েজ ও বিয়ার, ১৭ পুড়িয়া হেরোইন ও চোলাই মদ ৫৩৪ লিটার।
এ সময় আরো উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল কোর্টের নাজির শাকিল মিয়া, সিএসআই সিরাজ উদ্দিন আহমেদ ও কোর্টের কর্মচারি এবং গণমাধ্যমকর্মীরা। সিএসএআই সিরাজ উদ্দিন জানান, বিভিন্ন মামলায় জব্দকৃত আলামত মাদকগুলো। মামলা নিষ্পত্তি হওয়ায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে এগুলো ধ্বংস করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com