সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শায়েস্তাগঞ্জে চা পাতা চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৪১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চা পাতা চোরাই চক্র সক্রিয় হয়ে উঠেছে। পুলিশ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জে চোরাই চা পাতা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা- হলেন চুনারুঘাট উপজেলার রমাপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোঃ মোতাব্বির হোসেন (২৯) ও মাধবপুর উপজেলার কড়রা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মোঃ রফিক মিয়া (৪৫)। গতকাল রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় চা পাতা চোরাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব। এর আগে তার নির্দেশনায় থানার এসআই কমলা কান্ত মালাকার, এএসআই বিধান রায়সহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জের হাসপাতাল সড়কে অভিযান চালায়। এ অভিযানে দুইটি সিএনজি চালিত অটোরিক্স আটক করে প্রায় ৪৩০ কেজি চোরাই চা পাতাসহ গ্রেপ্তার করা হয় চক্রের ওই দুই সদস্যকে। বাকীরা কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। ওসি অজয় চন্দ্র দেব জানান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম স্যারের নেতৃত্বে তিনি অপরাধ দমনে কাজ করছেন। তিনি চোরাই চা পাতা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছেন। বাকীদেরও তিনি গ্রেপ্তার করতে পুলিশ নিয়ে অভিযানর পরিচালনা করছেন। তিনি জানান, জেলার পাহাড়ি এলাকাকে ঘিরে গড়ে ওঠা চা বাগান থেকে কয়েকটি চক্র অসাধু শ্রমিকদের মাধ্যমে চা পাতা সংগ্রহ করে বিক্রির জন্য বিভিন্ন স্থানে নিয়ে আসে। এসব বিক্রি করে তারা লাখ লাখ হাতিয়ে নিচ্ছে। এ চক্রের সদস্যসহ মূল হোতাদের ধরতে পুলিশ তৎপর। এখানে অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com