শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

বানিয়াচঙ্গের ৩শ বছরের পুরনো ঐতিহ্যবাহী ‘চানপাড়া জামে মসজিদ’কে সংস্কার ও সংরক্ষণে সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছে আবেদন

  • আপডেট টাইম রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদরের চানপাড়া এলাকায় অবস্থিত প্রায় ৩শত বছরের পুরনো মুসলিম সভ্যতার নিদর্শন ‘সোনা উল্লা জামে মসজিদ’ বা ‘চান্দপাড়া জামে মসজিদ’ কে প্রতœতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংস্কার ও সংরক্ষণ করার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। একইসাথে মসজিদকে পর্যটন স্থান হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করা হয়েছে। মসজিদটির প্রতিষ্ঠাতার এক বংশধর মোঃ আব্দুর রেজ্জাক নামে এক ব্যক্তি এ আবেদন করেন। আবেদনটির অনুলিপি প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, হবিগঞ্জের জেলা প্রশাসক, কুমিল্লার প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, বানিয়াচংয়ের উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রেরণ করা হয়েছে। আবেদনের সাথে দৈনিক প্রভাকর ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার প্রতিবেদন সংযুক্তি হিসেবে দেয়া হয়। আবেদনের প্রেক্ষিতে জানা যায়, চান্দপাড়া জামে মসজিদটি প্রায় ১৭০০খ্রি. এর শেষের দিকে বানিয়াচংয়ের ধনাঢ্য ব্যক্তি আনোয়ার মোহাম্মদ এর ছেলে সোনা উল্লা ছোট এ নয়নাভিরাম মসজিদটি নির্মাণ করেন। বানিয়াচংয়ে যে কয়টি মুসলিম স্থাপত্য রয়েছে, এ মসজিদ তার একটি বলে প্রবীণ ব্যক্তিবর্গের অভিমত ব্যক্ত করেছেন। এখনো এ মসজিদে শত শত মুসল্লিরা নামাজ আদায় করছেন। দূর দূরান্ত থেকে লোকজন মসজিদটির নির্মাণশৈলি দেখে মুগ্ধ হন।
মসজিদটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। তাই খুব দ্রুত সংস্কার প্রয়োজন। সরকারের পূরাকীর্তি সংরক্ষণ অধিদপ্তর বা প্রতœতাত্ত্বিক নিদর্শন অধিদপ্তরের মাধ্যমে সংস্কার হলে ঐতিহাসিক এ স্থাপনাটি সংরক্ষিত থাকবে। সংস্কারের পর হবিগঞ্জ জেলার পর্যটন স্থান হিসেবে চানপাড়া জামে মসজিদকে তালিকাভুক্তির আবেদন করেছেন মো. রেজ্জাক মিয়া।
এ ব্যাপারে মো. রেজ্জাক মিয়া জানান, এ মসজিদ তার পূর্বপুরুষের হাতে নির্মিত হয়েছিল। মসজিদটি মুসলিম স্থাপত্যকলার একটি নিদর্শন হয়ে থাকতে পারে। কিন্তু এলাকার কিছু লোক ঐতিহাসিক এ স্থাপনাকে ভেঙে নতুন মসজিদ নির্মাণ করার পাঁয়তারা করছে। ওই লোকজনের কাছে এরকম একটি পূরাকীর্তি সংরক্ষণের কোন প্রয়োজনীয়তা অনুভব করছেন না। তাই দ্রুত সরকারী হস্তক্ষেপ প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com