বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এ অভিযান শুরু হয়ে বিকাল পর্যন্ত অভিযান চলে। এ সময় মাছুলিয়া ও কাকিয়ারআব্দা খোয়াই নদীর পাড়, উত্তর ও দক্ষিণ তেঘরিয়া, পূর্ব টুক ভাদৈসহ বিভিন্ন এলাকায় বুলডোজা দিয়ে শতাধিক দোকানপাট ও বাড়িঘর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে ভুক্তভোগীদের অভিযোগ তাদেরকে কেউ নোটিশ দেয়নি। এর আগে গত অবৈধ স্থাপনা সরাতে নোটিশ দেয়া হয়েছিল। এরপরও যারা অবৈধ স্থাপনা সরাননি তাদেরকে মাইকিং করে ফের সতর্ক করা হয়। এদিকে মাইকিংয়ের পরপরই অনেকেই তাদের অবৈধ স্থাপনাগুলো নিজ উদ্যোগে সরিয়ে নেন। সরেজমিনে হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়া, মাছুলিয়া, শায়েস্তানগর, কাকিয়ারআব্দা, পূর্ব ভাদৈ, মশাজান গোদারাঘাটসহ বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দেখা যায়। প্রসঙ্গত, ইতোমধ্যেও কামড়াপুর ব্রীজ থেকে শায়েস্তানগর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পুনরায় এসব জায়গায় আবারও অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়।
এ ব্যপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহানেওয়াজ তালুকদার জানান, ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সরানো হয়েছে অবৈধ স্থাপনা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাথে নিয়ে অভিযান চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com