বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

সুস্থ হয়ে সংসদের বিশেষ অধিবেশনে অংশ নিয়েছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার পর জাতীয় সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে গতকাল সোমবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে তিনি যোগদান করেন।
সংসদ কে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণ বাজানোর মধ্য দিয়ে শুরু হয় বিশেষ অধিবেশনের মূল কার্যক্রম। বঙ্গবন্ধুর ভাষণ শুনে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবেগপ্রবণ হয়ে একাধিকবার চোখ মুছতে দেখা যায়। ভাষণের রেকর্ড বাজানো শেষ হলে সংসদ সদস্যবৃন্দ জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দেন। উল্লেখ্য, এমপি আবু জাহির করোনা ভাইরাস পরীক্ষার জন্য গত ২৫ অক্টোবর নমুনা দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। এরপর এক রাত তিনি নিজ বাসভবনেই ছিলেন। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি আবু জাহিরকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। এরপর ফলোআপ রিপোর্টে করোনা নেগেটিভ আসায় গত ৩ অক্টোবর তাঁকে সিএমএইচ থেকে ন্যাম ভবনের বাসায় স্থানান্তর করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত এমপি আবু জাহিরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় এমপি আবু জাহির তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এছাড়া অসুস্থ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত জেলাজুড়ে মিলাদ ও দোয়া মাহফিল অব্যাহত রাখায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com