বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধে জয়ী হলেও জীবন যুদ্ধে হেরে যাচ্ছেন আব্দুর রশীদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৫১৫ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পরেন আব্দুর রশীদ। মুক্তিযুদ্ধে জয়ী হলেও জীবন যুদ্ধ আর চালিয়ে যেতে পারছেন না তিনি। নিজের বসবাসের জন্য একটা ঘরের খুবই প্রয়োজন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদের। একাত্তরে যেমন গৃহহীন অবস্থায় পাড়ি জমিয়েছিলেন মুক্তিযুদ্ধে, এখন আর গৃহহীন অবস্থায় স্ত্রী ও সন্তানদের নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যেতে পারছেন না। তার জন্ম হবিগঞ্জের লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে। তার পিতা মৃত আলাউদ্দিন। মুক্তিযুদ্ধের পরে সপরিবারে বিভিন্ন স্থানে বসবাস করেন। প্রায় ২০ বছর ধরে তিনি ওই গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিয়ে ছোট একটি ঝুপড়ি ঘরের মধ্যে বসবাস করে আসছেন।
জানা গেছে, মেজর জেনারেল একে এম শফিউল্লাহ ও মেজর নুরুজ্জামানের অধীনে মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের হেজা মারায় প্রশিক্ষণ নেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ বিভিন্ন এলাকায় পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধ শেষে যুদ্ধকালীন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াস কামালের নেতৃত্বে হবিগঞ্জ পোদ্দার বাড়িতে ক্যাপ্টেন এজাজ এর নিকট তিনি অস্ত্র জমা দেন। কথা হয় বীর এই মুক্তিযোদ্ধা আব্দুর রশীদের সাথে। তিনি জানালেন ১৯৮৮ সালে বন্যার পর ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ তার পৈতৃক ভিটা বিক্রি করে আসহায় অবস্থায় পরিবার পরিজন নিয়ে চলে যান শশুর বাড়ি হবিগঞ্জের সায়েস্তাগঞ্জ উপজেলার পুড়াইকলা গ্রামে। পর্বতীতে তিনি সংসার চালানোর জন্য সান মেশিন কাদে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে দুই-একশ টাকা যা-ই রুজি হত তা দিয়ে কোন মতে সংসার চালাতেন। বয়সের বারে নুয়ে পড়া বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ এখন আর তা পারছেন না। ৭ সন্তনের জনক তিনি। সংসারে আছেন স্ত্রী আর ৩ ছেলে ও ৪ মেয়ে। দুঃখভারাক্রান্ত কন্ঠে বললেন, আজো আমি ঘরবাড়িহীন একজন মানুষ। দেশের জন্য যুদ্ধ করেছি জীবন বাজি রেখে। কিন্তু নিজের জীবন যুদ্ধ চালাতে আজ আর পারছিনা। আব্দুর রশীদ জানালেন, মেয়েদের বিয়ে দেওয়ার জন্য ব্যাংক থেকে টাকা ঋণ নেন। তার জন্য ব্যাংক কর্তৃপক্ষ তার সরকারি ভাতা থেকে কেটে রেখে দেয় অর্ধেকের মত ভাতার টাকা। সরকারী ভাতা পাচ্ছেন তবে অসুস্থতার কারণে তা মোটেও সন্তোষজনক নয়। সিংহভাগ টাকাই চলে যায় ওষুধ জোগাড় করতে। সরকার মুক্তিযোদ্ধাদের জমি দিয়ে ঘরবাড়ি তৈরি করে দিচ্ছেন। তবে আমার মত একজন আসহায় মুক্তিযোদ্ধা আজও পেলাম না একটি সরকারি ঘর।
তিনি বললেন, আমার আর কিছু চাওয়ার নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া, আমি ও আমার ছেলে মেয়েদের জন্য যেনো মাথাগোঁজার জায়গা হয়েছে বলে দেখে যেতে পারি।
এ ব্যাপারে লাখাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রাথমিক যাচাই-বাছাই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদের নাম নেই। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দেখা যাবে দেওয়া যায় কি না। তবে এখন যদি সম্ভব না হয় পরবর্তীতে তাকে ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com