সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

লাখাইয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৩৭৫ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ “বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ের উন্নয়ন” স্লোগানকে সামনে রেখে লাখাইয়ে পালিত হলো ৪৯তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে লাখাই উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে “বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে ও দেবাশীষ আচার্য্যের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, লাখাই ইউ সি সি এ লিমিটেডের সভাপতি আব্দুল কদ্দুস, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, লাখাই প্রেসক্লাব সভাপতি আলী নেওয়াজ, সাংবাদিক বাহার উদ্দিন, মৎস্যজীবী ফরিদ মিয়াসহ বিভিন্ন সমবায়ীবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাঈল তালুকদার রাহী। আলোচনা শেষে অতিথিরা শ্রেষ্ঠ ৩ সমবায়ীর হাতে সনদ তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com