সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শ্রীমঙ্গলে ট্রেন লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৩৯৫ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে তেলবাহী ওয়াগান ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেল স্টেশন এলাকায় এই তেলবাহী ওয়াগান ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
এতে করে সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম রেলপথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাইনচ্যুত তেলের ওয়াগান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যাওয়ায় সাধারণ মানুষকে এই তেল সংগ্রহ করতে দেখা গেছে।
তেলবাহী ওয়াগানটি চট্টগ্রামের পাহারতলী ষ্টেশন থেকে সিলেট যাচ্ছিল বলে জানা গেছে। কর্তব্যরত জিআরপি পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় ৫ টি কেরোসিন বোঝাই তেলের ওয়াগানসহ ইঞ্জিন লাইনচ্যূত হয়। এদিকে তেল লুটপাট রোধে অতিরিক্ত জিআরপি কর্মী তলব করা হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, উদ্ধারকারী ট্রেন আসতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আখাউড়া জংশন থেকে এরই মধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থল অভিমুখে রওনা হয়েছে বলে তিনি জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধার অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com