সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বার একতা যুব সংঘের আত্মপ্রকাশ ॥ এমপি আবু জাহিরের সুস্থতা কামনায় দোয়া-মিলাদ

  • আপডেট টাইম সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৫৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম এলাকায় বার একতা যুবসংঘের আত্মপ্রকাশ ঘটেছে। গত শনিবার বিকেলে লোকড়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাকালীন কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বার একতা যুবসংঘের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বার পঞ্চায়েতের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রইছ মিয়া চৌধুরী, রিচি অগ্নিকোনা পঞ্চায়েতের সভাপতি মোঃ আরব আলী, সাধারণ সম্পাদক সামছু মিয়া, সাবেক মেম্বার রফিক আলী, মোঃ জালাল উদ্দিন, মোঃ আব্দাল চৌধুরী, মোঃ জিলু মিয়া চৌধুরী, মোঃ বাচ্চু মিয়া, মোঃ হেলাল মিয়া, মোঃ সাহেদ আলী, মোঃ শফিক মিয়া, মোঃ আব্দুল্লাহ মিয়া, মোঃ আব্দুল আউয়াল তালুকদার, মোঃ ফরিদ মিয়া, মোঃ আশিক মিয়া, মোঃ হাবিব মিয়া, মোঃ রমজান আলী, মোঃ করিম হোসেন, মোঃ ছবুর আলী, মোঃ সাদেক মিয়া, সঞ্জিত দাশ, নান্টু দাশ, ছোরাব আলী, জাহির মিয়া, খেলু মিয়া, সিজিল মিয়াসহ সহশ্রাধিক মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাকালীন কমিটিতে মোঃ ওয়াসিম খান সভাপতি ও মোঃ আব্দুল সালাম রাজধনকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়।
কমিটির নেতৃবৃন্দ পশ্চিম অঞ্চলের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে সবধরণের অপরাধ নির্মুল ও এলাকার শিক্ষাক্ষেত্রের অগ্রগতিতে অবদান রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। পরে এমপি আবু জাহির এর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com