শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

কাকুয়াকান্দি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৪৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কাকুয়াকান্দি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৩ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। সূত্রে জানা যায়, রোববার দুপুরে কাকুয়াকান্দি বিলে মাছ ধরা নিয়ে কাকুয়াকান্দি গ্রামের মৃত বিলাল মিয়ার ছেলে বারিক মিয়া ও একই গ্রামের মৃত কিস্মত আলীর ছেলে মন্নান মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারী শিশুসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় ১৩ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলেন- জালাল মিয়া (৩৫), রাহেলা খাতুন (৩৮), কাসেম মিয়া (২০), ফয়সল আহমেদ (১৯), এমদাদুর রহমান (১৮), তাহির মিয়া (৬০), রেনু মিয়া (৪৫), মরম আলী (৫০), সোহাগ মিয়া (২৪), সমছু মিয়া (৫০), কাউছার আহমদ (২৬), আব্দুল আউয়াল (৫০), বদরুল আলমকে (১৭) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com