সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

পিআইবি’র উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবে ৩ দিন ব্যাপী সাংবাদিক কর্মশালা সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৪৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রেস ইন্সষ্টিটিউটের উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবে প্রথম ধাপে ৩দিন ব্যাপী ‘অনুসন্ধানমুলক রিপোর্টিং প্রশিক্ষণ’ এর সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম। প্রেসক্লাব সভাপতি ঈসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিসোর্সপার্সন ড্যাফোডিল বিশ্ব বিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম ও পিআইবি’র প্রতিবেদক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) জিলহাজ উদ্দিন নিপুন।
৩দিন ব্যাপী কর্মশালায় জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টেলিভিশনে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
এদিকে আজ রবিবার থেকে ‘শিশু ও নারী উন্নয়ন বিষয়ক’ ২দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হবে। এ উপলক্ষে আয়োজিত উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস ইন্সষ্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com