সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মৌলভীবাজারে নৌকা বাইচে কমিটির নৌকার আঘাতে শাহজালাল তরীর ৫ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজার জেলার ২নং মনু মুখ ইউনিয়নের বাহাদুরপুর সরকার বাজার এলাকায় নৌকা বাইচ চলাকালে কমিটির নৌকার আঘাতে অন্তত ৫ জন আহত হয়েছে। আশংখাজনক অবস্থায় জিতু মিয়া (৩০) নামে এক যুবককে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও ২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার এ ঘটনাটি ঘটে।
আহত সুত্রে জানা যায়, ২৭ অক্টোবর মনু মুখ ইউনিয়নবাসির উদ্যোগে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকা বাইচে ১৫টি নৌকা অংশ গ্রহণ করে। এর মধ্যে প্রথম পর্যায়ে লটারির মাধ্যমে শাহজালালের তরী, বাঘরাজের তরি, সাজুর তরী, বাংলার রকেট ৪টি নৌকা বাইচে অংশ গ্রহণ করে। এতে প্রথম স্থান শাহজালালালের তরি দখল করে নেয়। ২য় রাউন্ডে শাহাজালালের তরি ২য় স্থান ও বাংলার রকেট ১ম স্থান অর্জন করে। ফাইনালে ৫টি নৌকা অংশ গ্রহন করে। এতে শাহজালালের তরি এগিয়ে যায়।
এদিকে আব্দুল হক সেফু ও মঈনুল ইসলাম সোহাগ তাদের এলাকার নৌকা যেকোন ভাবে ফাইনালে জেতার জন্য আপ্রান চেষ্টা চালান। ফাইনাল রাউন্ড চলাকালে চেয়ারম্যান আব্দুল হক সেফু সহ কয়েকজনকে বহনকারী ইঞ্জিন চালিত নৌকার কারণে শাহজালালের তরি বাঁধার সম্মুখীন হয় বলে আহতরা জানান। এতে ইঞ্জিত চালিত কমিটির নৌকার আঘাতে শাহজালালের তরির ৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রামের সাইদুর রহমান (২৪), কবির মিয়া (২৮), ইয়াছিন (২৫), নবীগঞ্জ হালিতলা গ্রামের জিতু মিয়া (৩০) ও মৌলভীবাজার শেরপুর এলাকার কামাল মিয়া (৫৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে জিতু মিয়ার অবস্থা আশংখাজনক হলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত অন্যান্যদেরকে চিকিৎসা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com