বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

হবিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, হবিগঞ্জে রাতের বেলা প্রতীমা বিসর্জন হলেও কোন দুর্ঘটনা ঘটেনি। কারণ আমাদের মাঝে রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আছে একে অন্যের মাঝে ভ্রাতৃত্বভোধ। এখানকার সকল ধর্মের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে জীবন-যাপন করি। সাম্প্রদায়িক সম্প্রীতি হবিগঞ্জের ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে হবে।
গতকাল সোমবার রাতে হবিগঞ্জ শহরের খোয়াই মুখ এলাকায় শারদীয় দুর্গোৎসবের প্রতীমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, দুর্গাপূজা চলাকালে প্রতিটি পাড়া-মহল্লার মন্ডপগুলোতে প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকেছেন। যে কারণে এত বড় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এটা শুধু আওয়ামী লীগের আমলেই সম্ভব হয়েছে। আওয়ামী লীগ উন্নয়নের দল, আওয়ামী লীগ গণমানুষের দল। দেশের স্বার্থে সকলকে নৌকার পাশে থাকা উচিত।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন সকল ধর্মের মানুষ। এদেশে কোন সাম্প্রাদিয়ক শক্তি স্থান পাবে না। সেই লক্ষ্যে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
হবিগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ পার্থ প্রতীম দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তুষার মোদকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান, এনএসআই’র উপ পরিচালক আজমুল হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মোদক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় নিরু, সাধারণভ সম্পাদক শংখ শুভ্র রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com