বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং সরকারী হাসপাতালে প্যাথলজি বিভাগের উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৫৯৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে প্রথমবারের মত ৫০ শয্যার সরকারী হাসপাতালে প্যাথলজি বিভাগ চালু করা হয়েছে। বানিয়াচংয়ে সরকারী হাসপাতাল সূচনার শুরুতে এই সেবার ব্যবস্থা ছিলনা। প্রাথমিকভাবে রক্তের ৬টি পরীক্ষা ও প্রস্রাবের ২টি নমুনা পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। সার্বনিক এই সেবাগুলো চালু করার জন্য লোকবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেটেরিয়ালসের ব্যবস্থা রাখা হয়েছে। এ উপলক্ষ্যে প্যাথলজি বিভাগ চালু করার জন্য একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৩ অক্টোবর শুক্রবার সকাল ১১টার সময় প্যাথলজি বিভাগের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় (বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত সম্পর্কিত) স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট আলহাজ¦ আব্দুল মজিদ খান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলাপনা কর্মকর্তা ডাঃ আবুল হাদী মোহাম্মদ শাহপরানের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, রেখাছ মিয়া, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com