বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে ডিবি

  • আপডেট টাইম শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৪৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ইয়াবা সহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ২৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বানিয়াচং উপজেলার নতুন বাজার জননী মিষ্টান্ন ভান্ডার থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম উজ্জ্বল মিয়া (৩৭)। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামের শাহ আলম মিয়ার পুত্র উজ্জ্বল মিয়া দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকলেও তাকে গ্রেফতার করা যাচ্ছিল না। গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মরন নেশা ইয়াবা ট্যাবলেটের কারবারি উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করতে সম হয়। এ সময় উজ্জ্বলের দেহ তল্লাশি করে ১‘শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উজ্জ্বলের নামে মাদকের কোন মামলা না থাকলেও গ্রাম্য দাঙ্গা ও চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ ডিবি পুলিশের এস আই মোজাম্মেল মিয়া জানান, উজ্জ্বলের নামে ইয়াবার ব্যাবসা করার অভিযোগ থাকলেও তাকে আটক করা যাচ্ছিল না। অবশেষে ডিবি পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com