বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তুচ্ছ ঘটনা নিয়ে ঈদগা এলাকা রণক্ষেত্র ॥ আহত অর্ধশত ২০/২৫টি দোকান ভাংচুর

  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৭৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের বড়বহুলা ও শায়েস্তানগর এলাকাবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়েছে। সংঘর্ষ কালে ছোট-বড় ২০/২৫টি দোকান ভাংচুর করা হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ঈদ গা এলাকা টিএনটি অফিসের সামনে অবস্থিত শায়েস্তানগরের আব্দুস সালামের ষ্টলের সামনে এক টমটম চালককে মারদর করে বড় বহুলার মৃত মশ্বব আলীর পুত্র নুরে আলম। এর প্রতিবাদ করে স্টল মালিক আব্দুস সালামের ভাই আব্দুল আওয়াল। এতে নুরে আলম ক্ষিপ্ত হয়ে আওয়ালকেও মারধর করে। স্থানীয় লোকজন বিষয়টি মিমাংসা করে দেন। এতে নুরে আলম চলে যায়। কিছুক্ষণ পর নুরে আলমের নেতৃত্বে ১০/১২ জন এসে আব্দুস সালামের ষ্টলে হামলা ও ভাংচুর করে। এ খবর পেয়ে শায়েস্তানগরের লোকজন এগিয়ে আসলে উভয় পক্ষে মাঝে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে চলে যায়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে শায়েস্তানগর বাজার পয়েন্ট থেকে ২নং পুল পর্যন্ত। ওই এলাকার সকল ব্যবসা প্রতিষ্টান ও মেইন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী ও ওসি তদন্ত দৌস মোহাম্মদের নেতৃত্বে সদর থানা বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছুলেও সংঘর্ষে ভয়াবহতার পুলিশ অসহায় হয়ে পড়ে। সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা ব্যাপী সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে উভয় পক্ষকে চত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষ চলাকালে ওই এলাকার ছোট-বড় ২০/২৫টি দোকান ভাংচুর করা হয়। এতে ব্যবসা প্রতিষ্টানের ব্যাপক ক্ষতি হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com