বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৪৪ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা উপলক্ষে গতকাল রবিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আমল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকতা আব্দুল কাদের, লাখাই থানার ওসি তদন্ত মহিউদ্দিন সুমন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমিত ভট্টাচার্য, সম্পদ রায় প্রমুখ। এছাড়া পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য এবার এ উপজেলায় ৭১টি পুজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com