বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে তরুণী ধর্ষণ ফুফা-ফুফু গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৮০৪ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ফুফুর কাছে দর্জির কাজ শিখতে গিয়ে ফুফার যৌন লালসার শিকার হয়েছে ১৬ বছর বয়সী এক তরুণী। আর এতে সহযোগীতা করেছেন ধর্ষণের শিকার তরুণীর আপন ফুফু। এমন অভিযোগে ভিকটিমের মা বাদী হয়ে গত শনিবার রাতে নবীগঞ্জ থানায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শ্রীধরপুর (গুমগুমিয়া) গ্রামে। আলোচিত এ ঘটনার মামলায় অভিযুক্ত স্বামী-স্ত্রী দু‘জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার খাঁনপুর গ্রামের আজির উদ্দিন (৩৫) ও তার স্ত্রী নাজমা বেগম (২৮)। গতকাল শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, খাঁনপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র আজির উদ্দিন প্রায় ৮/৯ বছর পূর্বে বিয়ে করেন নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শ্রীধরপুর (গুমগুমিয়া) গ্রামের নাজমা বেগমকে। বিয়ের পর নাজমাকে তার বাড়িতে নেয়নি আজির। নাজমার বাড়িতেই তারা সংসার শুরু করে। প্রায় ৩ মাস পূর্বে নাজমা বেগম তার চাচাতো ভাইয়ের মেয়ে তরুণী (১৬)কে দর্জির কাজ শেখানোর প্রলোভন দেন। এতে সম্মতি দেন তরুণীর মা। গত ১১ অক্টোবর থেকে ওই তরুণী তার ফুফু নাজমার বাড়িতে যায় দর্জির কাজ শিখতে। প্রতিদিনের ন্যায় গত (১৪ অক্টোবর) বুধবারও দর্জির কাজ শিখতে যায় তরুণী। ওই দিন সন্ধ্যা ৬ টার দিকে ফুফা আজির উদ্দিন ওই তরুণীকে একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে প্রতিদিনের মতো মেয়ে বাড়ীতে না ফেরায় অপেক্ষা করে মেয়েকে আনতে নাজমা বেগমের বাড়িতে যান ওই তরুণীর মা। তখন নাজমা বেগম ও তার স্বামী তরুণীর মাকে ঘরে প্রবেশ করতে বাধা দেয় এমনকি তরুণীকেও আটকে রাখে। এক পর্যায়ে গ্রামের মুরুব্বিদের বিষয়টি জানিয়ে কয়েকজন লোক নিয়ে মেয়েকে উদ্ধার করেন। এ ঘটনায় শুক্রবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে আজির উদ্দিন ও তার স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের নির্দেশে ওসি (অপারেশন) আমিনুল ইসলামের নেতৃত্বে এস আই কামাল আহমেদসহ একদল পুলিশ রাতেই অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী দু‘জনকে গ্রেফতার করেন। গতকাল শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, ধর্ষণ মামলার প্রেক্ষিতে দুই আসামীকে গ্রেফতার করে শনিবার দুুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com