বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে প্রতিবন্ধী রাষ্টু মিয়া পাঠান হত্যার ঘটনায় মামলা সাবেক কাউন্সিলর পুত্র আটক

  • আপডেট টাইম শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌর এলাকার দক্ষিণ মাধবপুর গ্রামের রাষ্টু পাঠান (৪৫) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যার অভিযোগে পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মাধবপুর পৌর এলাকার দক্ষিণ মাধবপুর গ্রামের আনোয়ার আলী পাঠানের পুত্র লিটন পাঠান (৩৫)কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, নিহতের বড় ভাই উজ্জ্বল পাঠান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন রাতে।
উল্লেখ, গত বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে হামলার ঘটনায় রাষ্টু মিয়া গুরুতর আহত হয়। তাকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইকবাল হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com