বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দক্ষিণ সাঙ্গরে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের ॥ গ্রেফতার ৪

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫৭৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচঙ্গে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সুজাতপুর তদন্ত কেন্দ্রের এএসআই সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৪ জনের নামসহ অজ্ঞাত আরো ২৫/৩০জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলা দায়েরের পরপরই পুলিশ দক্ষিণ সাঙ্গর গ্রামে অভিযান চালিয়ে হাবিবুর রহমান (২৪), শেখ মোঃ ফেরদৌস (২২), মমসাদ চৌধুরী (২০) এবং সিরাজুল ইসলাম (১৯) নামে ৪জনকে গ্রেফতার করেছে।
গত বুধবার বানিয়াচঙ্গে দুই মামলার পলাতক ওয়ারেন্টভূক্ত আসামী কে গ্রেফতারের পর পুলিশের গাড়ীতে উঠানোর সময় আসামী পক্ষের লোকজন পুলিশের উপর অর্তকিত হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ আসামী ছিনিয়ে নিয়ে যায়। এসময় আসামী পক্ষের লোকজনের অর্তকিত হামলায় এএস আই তোহা, সুহেল রানা,পুলিশ সদস্য হাতিমুরসহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। তন্মধ্যে গুরুতর আহত এএসআই তোহাকে আশংকাজনক অবস্থায় রাতেই ঢাকা প্রেরণ করা হয়। বর্তমানে আহত এসআই তোহা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশের উপর হামলার ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন কাউকে হয়রানী করবে না পুলিশ। তিনি আরও জানান, পুলিশ মানুষের জান মালের নিরাপত্তার জন্য কাজ করে থাকে। এ বিষয়টি সকলকে মাথায় নিয়ে পুলিশের কাজে সহযোগিতা করা উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com