শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে ৩ শীর্ষ ডাকাতসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১১

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫০৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ নবীগঞ্জ উপজেলায় ৩ শীর্ষ ডাকাত, ওয়ারেন্টভুক্ত ৫ আসামী, ২ চোর ও নিয়মিত মামলার ১ আসামীসহ ১১ জন গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে নবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) আজিজুর রহমান এর নির্দেশে পুলিশের কয়েকটি টিম পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল- জগন্নাথপুর এলাকার আফিক উল্লাহর পুত্র সুমন মিয়া, সুনামগঞ্জ জেলার দিরাইয়ের ছাবু মিয়া, হরিপুরের তালেব আলীর পুত্র আনোয়ার আলী, সাতাইহাল গ্রামের ইসমাইল মিয়ার পুত্র জুয়েল মিয়া, গুমগুমিয়া গ্রামের কালা মিয়ার পুত্র আখামত মিয়া, জন্তরি গ্রামের শুনীল দাশের পুত্র অজিদ দাশ, জয়নগর গ্রামের সজল দাশের পুত্র দিলু দাশ, পানিউমদা এলাকার মৃত নুরুজ আলীর পুত্র মজুদ মিয়া। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান আটকের বিষয় নিশ্চিত করেন। তিনি আরো জানান, নবীগঞ্জের শান্তি শৃংখলা বজায় রাখতে থানা পুলিশ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। অপরাধী যেই হোক তার পরিচয় সে অপরাধী। প্রত্যেক অপরাধীকেই আইনের আওতায় আসতে হবে সেই লইে নবীগঞ্জ থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com