মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জে বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের মাঝে কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫৬১ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে বাংলাদেশ কারিগারি শিক্ষা বোর্ডের অধীনে ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সের চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে মিলনায়তনে জানুয়ারী-জুন ও জুলাই-ডিসেম্বর ২০১৯ সেশনের ৪৫ জন শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠান পরিচালক মোঃ কারুল হাসানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নওরোজুল ইসলাম চৌধুরী, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষা মোঃ নুরুল হক, সহকারি অধ্যাপক আল মামুন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন ও গ্রীণ লাইফ ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক সাঈদ আহমদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সদস্য তোফায়েল আহমেদ মনির, সাংস্কৃতিক কর্মী ফখরউদ্দিন আল নোমান, হাফেজ বাবুল আহমেদ ও শিক্ষার্থী আশিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টারটি শায়েস্তাগঞ্জে শিক্ষার্থীদেরকে কম্পিউটার শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com