বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে পুলিশের উপর হামলা ॥ আসামী ছিনতাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৬৫৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচঙ্গে দুই মামলার পলাতক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতারের পর পুলিশের গাড়ীতে উঠানোর সময় আসামী পক্ষের লোকজন পুলিশের উপর অর্তকিত হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ আসামী ছিনিয়ে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর বাজারে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী দক্ষিণ সাঙ্গর গ্রামের রমজান মিয়ার ছেলে বুলবুল মিয়াকে দক্ষিণ সাঙ্গর বাজার থেকে গতকাল সন্ধ্য ৭টার দিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আসামীকে পুলিশের গাড়ীতে উঠানোর সময় আসামী পক্ষের লোকজন পুলিশের উপর অর্তকিত হামলা চালিয়ে গ্রেফতারকৃত আসামী বুলবুলকে ছিনিয়ে নিয়ে নেয়। এসময় আসামী পক্ষের লোকজনের হামলায় এএসআই তোহা, সুহেল রানা, কনষ্টেবল হাতিমুরসহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। তন্মধ্যে গুরুতর আহত এএসআই তোহার অবস্থা আশংকাজনক। তাকে ঢাকা প্রেরণ করা হয়েছে। অন্য আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হয়েছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com