বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

আজমিরীগঞ্জে আমার হবিগঞ্জ পত্রিকার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন এবং উস্কানিমুলক ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী সংবাদ প্রকাশ করায় আমার হবিগঞ্জ পত্রিকা বন্ধের দাবিতে আজমিরীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি বাবুল রায়ের সভাপতিত্বে তোফায়েল আহমেদ ভূইয়া ও মমিনুর রহমান সজিবের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি শওকত আকবর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক সফিকুজ্জামান হিরাজ ও ফেরদৌস আহমেদ, প্রচার সম্পাদক আব্দুল হাকিম, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহ আলম সিদ্দিকী, কৃষি বিষয়ক সম্পাদক শাহরিয়া চৌধুরী সুমন, উপপ্রচার সম্পাদক আলম মিয়া, সদস্য জহির আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সজিবুর রহমান চৌধুরী, বাধন তালুকদার, মিহির গোপ, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ কবির মিয়া, শাহ আলম, সাইদ আহমেদ, আদনান, উমেদ আলী, পৌর যুবলীগের সভাপতি মন্টু মিয়া, সাধারণ সম্পাদক আশিকুন নবী রনি, ১নং ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুর মিয়া, ২নং যুবলীগ সভাপতি অরুন কুমার তালুকদার, ৩নং যুবলীগ সভাপতি বাহার উদ্দিন খান রাহুল, ৪নং যুবলীগের সভাপতি ফিরোজ আলম ও ৫নং যুবলীগের মাসুক মিয়া। এ ছাড়াও সহ¯্রাধিক যুবলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আজমিরীগঞ্জ শহর প্রদক্ষিণ করে থানার সামনে এসে পথসভায় মিলিত হয়।
এ সময় বক্তারা আমার হবিগঞ্জ পত্রিকার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে পত্রিকার ডিকারেশন বাতিলসহ মিথ্যাচারের উপযুক্ত বিচার দাবি করেন। সভা শেষে আমার হবিগঞ্জ পত্রিকায় অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com