বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে বাঁশপাতা রেস্টুরেন্ট ও শাহ পারান বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে বাহুবল উপজেলার পুটিজুরিতে বাঁশপাতা রেস্টুরেন্ট ও শাহ পরান বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার (১১ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফ্রিজে কাঁচা মাছ মাংসের সাথে রান্না করা মাছ মাংস রাখার দায়ে বাঁশপাতা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও অনুমোদনবিহীন রং ও ফেভার ব্যবহার করার জন্য শাহ পরান বেকারীকে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বাহুবল উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসাইন এবং বাহুবল থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com