বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমানের বড় ভাই’র ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৩৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহ মিজানুর রহমানের বড় ভাই দেবপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক বিশিষ্ট সালিশ বিচারক শাহ আঙ্গুর আলী (৬০) আর নেই। ইন্নালিল্লাহি,,,,,,,রাজিউন। তিনি গত শনিবার রাত ৯টায় নিজ উপজেলার সদরঘাট ফকির বাড়ীতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ কন্যা ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা গতকাল রবিবার দুপুর সাড়ে ১১টায় গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্টিত হয়েছে। উক্ত জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা, মুজিবুর রহমান শেফু, শিহাব আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, যুবদল নেতা নুরুল গনী চৌধুরী, সোহেল, শাহ হায়দর আলী, শাহ জাহাঙ্গীর আলী, সুমন আহমদ, যুবদল নেতা রায়েছ আহমদ চৌধুরী, সাহেল আহমদ চৌধুরী প্রমুখ। মরহুমের মত্যুতে সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন, নবীগঞ্জ প্রেসকাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com