বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের দিগন্ত বাস দুর্ঘটনায় ঠিকাদার সহ ৩ জন নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৭১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের এক ঠিকাদারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতদের সবাই পুরুষ। তাদের আনুমানিক বয়স যথাক্রমে ৬০, ২৭ ও ২৬ বছর। নিহতদের মরদেহ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুইজনের পরিচয় জানা না গেলেও একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গের গাঁও গ্রাম ও হবিগঞ্জ কলেজ কোয়ার্টারের ঠিকাদার আব্দুল্লাহ।
ওসি আর বলেন, মাধবপুর বাসস্ট্যান্ড থেকে একটি মোটরসাইকেল বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ডের দিকে আসছিল। মোটরসাইকেলটি ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে ইউটার্ন নেয়ার চেষ্টা করে।
এ সময় ঢাকা থেকে আসা হবিগঞ্জগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে বাস ও মোটরসাইকেলটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে বাসের দুই যাত্রী এবং মোটরসাইকেলের এক আরোহী মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধারসহ জব্দ করেছে পুলিশ। এদিকে চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com