রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বানিয়াচংয়ে ছাত্রলীগের প্রদীপ প্রজ্জ্বালন ও শপথ বাক্যপাঠ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪২৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ ধর্ষন ও নারীর প্রতি চলমান সহিংসতার প্রতিবাদে বানিয়াচংয়ে উপজেলা ছাত্রলীগ প্রদীপ প্রজ্জ্বালন ও শপথ নিয়েছেন। উপজেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান। ৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়‘টার সময় স্থানীয় বড়বাজার শহীদ মিনার চত্বরে ব্যাতিক্রমধর্মী এই অনুষ্টানের আয়োজন করা হয়। সাইম হাসান পুলকের সভাপতিত্বে ও আল আমিন খানের পরিচলানায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এডঃ আব্দুল মজিদ খান বলেন, নারীর প্রতি সহিংসতা খুন-ধর্ষন সহ যে কোন অপরাধের বিরুদ্ধে আওয়ামীলীগ কঠোর অবস্থানে। এ সময় তিনি যারা ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদেরকে কঠোরভাবে হুশিয়ারী দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান চৌধুরী, তাতীলীগের আহকবায়ক শেখ রুবেল।
উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোশাহেদ মিয়া, মুজিবুর রহমান, সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, লুপেজ, নিলয় প্রমূখ। সভায় ছাত্রলীগের নেতাকর্মীদের নারীর প্রতি সম্মান ও নারীদের নীপিড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য শপথ বাক্য পাঠ করান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগের নেতা আবুল কাসেম চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com