বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে ভ্রাম্যমান আদালতের বিভিন্ন মেয়াদে ৩ ব্যক্তিকে জেল ॥ ৪ জনের জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে বিভিন্ন অভিযোগে কারাদন্ড এবং আরও ৪ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার এসব দন্ড প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এসব অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শহরের সদর থানার বিপরীতে হাসপাতালের সামনে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যাতিত এবং স্বাস্থ্য বিধি না মেনে মোটরসাইকেল চালানোর দায়ে ৪ জনকে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশ ও অস্বাস্থ্যকর উপায়ে খাবার প্রক্রিয়াকরণের দায়ে স্বাধীন বাংলা রেস্টুরেন্টের ব্যবস্থাপককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা। পরে সদর হাসপাতালে অভিযানে যান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।ঃ এ সময় মোঃ কাইয়ুম নামের এক দালালকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সময় হাসপাতালের সামনে অবৈধভাবে ইট, বালু রেখে ব্যবসা পরিচালনা করায় মোঃ আব্দুর রাজ্জাককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com