সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

কওমী মাদ্রাসা বোর্ডের সভায় আল্লামা আহমদ শফী স্মরণে দু’আ অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সোমবার বোর্ডের দফতর মাদ্রাসায়ে নূরে মদীনা শায়েস্তাগঞ্জে কওমী মাদ্রাসা বোর্ডের কার্যকরী সভায় হেফাজতে ইসলামের সাবেক আমীর, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার সাবেক মহা পরিচালক আল্লামা আহমদ শফী (রহঃ) স্মরণে দু’আ অনুষ্ঠিত হয়। আল্লামা আহমদ শফী (রহঃ) এর রুহের মাগফিরাত কামনা করে দু’আ পরিচালনা করেন কওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ এর সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ ছাদী, হাফেজ মাওলানা ফজলুল করীম ফেরদাউস, মাওঃ আজিজুল হক, মাওঃ আঃ বছির, মাওঃ নিয়াজুর রহমান, মাওঃ আবুল কালাম, ক্বারী আব্দুল হালিম, মাওঃ আঃ শহীদ, মাওঃ আলী আহমদ, মাওঃ লুৎফুর রহমান, মাওঃ মুতাহির আহমদ, মাওঃ সিরাজুল ইসলাম মীরপুরী, মাওঃ লুকমান আহমদ প্রমুখ। দু’আর পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে আল্লামা ওলীপুরী বলেন যে, আল্লামা আহমদ শফী (রহঃ) ছিলেন ইসলামী আন্দোলনের অগ্রপথিক। তিনি চলে গেছেন তাঁর আদর্শ সামনে রেখে আমাদের চলতে হবে। ইসলাম ও মুসলমানদের উপর যে কোন হামলা আসলে সম্মিলিতভাবে তার মোকাবেলা করতে হবে।
উল্লেখ্য যে, কওমী মাদ্রাসা বোর্ডের কার্যকরী পরিষদের সভায় বিগত অর্থ বছর (২০১৯-২০২০) এর অডিটকৃত আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয় এবং আগামী ১৯ শাবান ১৪৪২ হিজরী মোতাবেক ৩রা এপ্রিল ২০২১ইং রোজ শনিবার হইতে ২৭ শাবান মোতাবেক ১১ এপ্রিল রোজ রবিবার পর্যন্ত কেন্দ্রীয় পরীক্ষার তারিখ ধার্য্য করা হয়। অধিকস্থ বিগত ৩রা অক্টোবর বেফাকুল মাদারিসিল আরাবিয়্যার মজলিশে আমেলার বৈঠকে আল্লামা মাহমুদুল হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি, আল্লামা নূর হুসাইন কাসেমীকে সহ-সভাপতি ও মাওলানা মাহফুজুল হককে মহাসচিব নির্বাচিত করায় কওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ অভিনন্দন জ্ঞাপন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com