বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় শ্রমিকলীগ ১নং লোকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ হবিগঞ্জ সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করা হয়েছে। গত ৩ অক্টোবর শনিবার কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন ইউনিয়ন শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ লিলু।
নিরঞ্জন দাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর হোসেন, সদর উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক আব্দুল্লাহ, লোকড়া ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য সচিব মোঃ হামদু মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম। বক্তব্য রাখেন, ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মোহন লাল দাস, আওয়ামীলীগ নেতা বর্তমান মেম্বার আবু তালিব, ফুরুক মিয়া, মোঃ রিয়াজ উদ্দিন, সেন্টু দাস, সদান্দন দাস, অমৃত লাল দাস, মোঃ আলীম উদ্দিন। এছাড়াও আওয়ামীলী, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ লিলু। সদস্য সচিব মোঃ হামদু মিয়ার পরিচালনায় সাবেক কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সোহেল আহমদ সভাপতি, জালাল আহমদ ও রূপচান দাস সহ-সভাপতি, রাসেল আহমেদ সাধারণ সম্পাদক, তদকির মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক, লুৎফুর মিয়া ও লিটন দেবনাথকে সাংগঠনিক সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com