শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪৭৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর বাসষ্টেশনে শনিবার দুপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও আশার কর্মী আব্দাল মিয়া (৪০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত আব্দাল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঝারুলিয়া গ্রামের রজব আলীর ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন।
পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে আশা মাধবপুর উপজেলার নোয়াপাড়া ব্রাঞ্চের মাঠকর্মী আব্দাল মিয়া ছায়িয়াইন এলাকায় কাজ শেষে কর্মস্থলে ফেরার পথে উল্লেখিত স্থানে ঢাকা থেকে হবিগঞ্জগামী দিগন্ত পরিবহনের একটি দ্রুতগামী বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। এদিকে তার সহকর্মীরা আব্দালের মৃত্যু সংবাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com