রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

আনোয়ারপুর ও বগলাবাজার এলাকাবাসীর বিরোধ নিষ্পত্তি করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলাবাজার ও বানিয়াচং উপজেলার আনোয়ারপুর গ্রামবাসীর দু’টিপক্ষের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ সামাজিকভাবে নিষ্পত্তি করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল শনিবার সংসদ সদস্যের বাসভবনে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সালিশে এই বিরোধ নিষ্পত্তি হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব রইছ মিয়া, বর্তমান সভাপতি সামছু মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ওসমানী গনি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরাজ রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক শড়খ শুভ্র রায়, সাবেক সভাপতি অহিন্দ দত্ত চৌধুরী, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মোদক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী, ব্যকস সভাপতি সামছুল হুদা, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
সালিশ বৈঠকে বেশ কিছুদিন ধরে চলে আসা দুই এলাকার লোকজনের বিরোধ সামাজিকভাবে মিমাংসা করে দেয়া হয়। উভয়পক্ষই একে অন্যের সাথে মিলিত হয়ে এলাকায় ফিরে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com