বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সাবেক মেয়র জিকে গউছকে হাসপাতাল থেকে বাসায় স্থানান্তর পরিবারের দোয়া কামনা

  • আপডেট টাইম শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছকে হাসপাতাল থেকে বাসায় স্থানান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ডাক্তারের পরামর্শে তিনি ঢাকার গুলশানের বাসায় ফিরেন। তার ছেলে সদ্য লন্ডন ফেরত ব্যারিষ্টার আলহাজ্ব মঞ্জুরুল কিবরিয়া প্রিতম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে আলহাজ্ব জি কে গউছের নাকে সফল অস্ত্রোপচার হয়।
ব্যারিষ্টার প্রিতম বলেন- ডাক্তারের ধারণা ছিল না বাবা’র নাকের আঘাতটি এত বড় ছিল। কিন্তু অপারেশনের সময় নাক ওপেন করে ডাক্তারগণ অবাক হয়েছেন। নাকের একটি হাড় ভেঙ্গে অনেক গভীরে চলে গিয়েছিল, ওই নাকে শ্বাস-প্রশ্বাস বন্ধ ছিল, এতে বড় ধরনের কিছু হতে পারত। বাবা’র এই অপারেশনটি করতে ৩ জন প্রফেসরের ৩ ঘন্টা সময় লেগেছে। মহান আল্লাহর দয়ায় বাবা এখন অনেকটা সুস্থ্য। আগামী মঙ্গলবার সেলাই কাটা হবে।
প্রিতম বলেন- বাবা’র অপারেশনের সংবাদ পেয়ে প্রতিদিন দলীয় নেতাকর্মী ও অনেক আত্মীয় স্বজন হাসপাতালে ছুটে আসতে শুরু করেন। কোভিড-১৯ করোনার মধ্যে বাবা ও হাসপাতালের অন্য রোগীদের ঝুঁকি এড়াতে ডাক্তারের পরামর্শে শুক্রবার রাতে বাবাকে বাসায় নিয়ে এসেছি।
তিনি বলেন- আমি কৃতজ্ঞ, দেশ-বিদেশের অসংখ্য দলীয় নেতাকর্মী ও আত্মীয়-স্বজনসহ হবিগঞ্জবাসীর প্রতি। যারা বাবা’র অপারেশনের সংবাদ শোনে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন, আর্শিবাদ করেছেন এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন। আমি বিনীতভাবে আপনাদের প্রতি আকুল আবেদন করে বলছি, এই করোনা মহামারিতে আমরা কেউই নিরাপদ নই। তাই সকলের সুস্থ্যতার স্বার্থে দয়া করে বাবাকে দেখতে বাসায় ভীর না করতে আমি সকলকে নিরোৎসাহিত করছি। বাবা অধীর আগ্রহে হবিগঞ্জ যাওয়ার জন্য অপেক্ষা করছেন। সুস্থ্য হলেই বাবা আপনাদের মধ্যে ফিরে যাবেন। সবাই বাবা’র জন্য দোয়া করবেন। এ অবস্থায় আলহাজ্ব জি কে গউছের পরিবারের পক্ষ থেকে হবিগঞ্জবাসীর দোয়া ও আর্শিবাদ কামনা করেন তার বড় ছেলে ব্যারিষ্টার আলহাজ্ব মঞ্জুরুল কিবরিয়া প্রিতম ও ছোট ছেলে প্রকৌশলী আলহাজ্ব মাজহারুল কিবরিয়া পুলক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com