সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

প্রধানমন্ত্রীর জন্মদিনে বানিয়াচং যুবলীগ নেতা তুহিনের উদ্যোগে খাবার বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বানিয়াচং উপজেলা যুবলীগ নেতা এডভোকেট আসাদুজ্জামান তুহিনের উদ্যোগে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যোহরের নামাজের পর পাইকপাড়া তাজবীরুল মাদ্রাসায় শতাধিক এতিম শিশুদের মোরগ পোলাও খাবার প্রদান করেন এডভোকেট তুহিন। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মাহমুদুর রহমান বুরহানি (সিলেটী)।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসার পরিচালক হবিবুর রহমান ওসমানী, ক্বারী মঈনুদ্দিন, পাইকপাড়া মহল্লার সর্দার লোকমান মিয়া, সাইতুল হেরা মহিলা মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও পাইকপাড়া জামে মসজিদের ইমাম প্রমুখ। উপজেলা যুবলীগ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাজহারুল ইসলাম অপু, জিয়াউল হক জিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com