শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে হত্যা মামলার ৭০ আসামীর জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণের নির্দেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) গ্রামের জাহির আলী হত্যা মামলার ৭০ জন আসামীর জামিন নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। মামলায় ৯২ জন আসামীর মধ্যে ৭০ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। অপর আসামীরা পলাতক রয়েছে। সোমবার দুপুরে অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তারের আদালতে আসামীরা হাজির হয়ে জামিন আবেদন করেন। এসময় বাদী পরে আইনজীবী এডভোকেট সুলতান মাহমুদ ও জেলা এডভোকেট সমিতির সভাপতি বদরু মিয়া (বদরুল) আসামীদের জামিন নামঞ্জুর করার জন্য যুক্তি উপস্থাপন করেন। এ সময় বিজ্ঞ বিচারক শাহিনুর আক্তার বাদী-বিবাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে আসামীদের জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। জানা যায়- গত (১৬ জুলাই) নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) গ্রামের বিজনা নদীর জমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে বৃদ্ধ জাহির আলীকে (৭৫) খুন হন। এ ঘটনায় নিহতের ছেলে আরস আলী বাদী হয়ে ৯৩ জনের নাম উল্লেখ করে গত ১৭ জুলাই নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সুলতান মাহমুদ বলেন, বিজ্ঞ বিচারক আমাদের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে আসামীদের জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com